Sunday, 15 February 2026
ভারত-পাকিস্তান ম্যাচে বরফ গলেনি, ‘হ্যান্ডশেক’ হয়নি
না বরফ গলেনি, হ্যান্ডশেক হয়নি। গত বছর এশিয়া কাপের মতো এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়কের সঙ্গে টস শেষে রীতিঅনুসারে হ্যান্ডশেক করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
গত বছর এশিয়া কাপে তিনটি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তিনবারের সাক্ষাতে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি ভারতীয়রা।
শ্রীলংকার কলম্বোয় ম্যাচ শুরু হওয়ার আগেই সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছে, ‘করমর্দন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই থাকবে।’
গতকার রোববার হাত মেলাবেন কি না এমন প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেছিলেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি। ওই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব। আপাতত ভাল করে খাব, ভাল করে ঘুমোব। তাই ২৪ ঘণ্টা অপেক্ষা করতেই হবে।’
একই প্রশ্নের উত্তরে পাকিস্তানের অধিনায়ক আগা সালমান বলেছিলেন, ‘দেখাই যাক কাল কী হয়। তবে ম্যাচটা যেন সঠিক মেজাজে খেলা হয়। আমার ব্যক্তিগত মতামতের কোনও অর্থ নেই। অতীতে যে ভাবে ক্রিকেট খেলা হয়েছে, সে ভাবেই খেলা উচিত। এটা (করমর্দন) নিয়ে ওরা সিদ্ধান্ত নিক।’
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment