জামানত হারালেন জাতীয় পার্টি মহাসচিবসহ ২৬ প্রার্থী - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 13 February 2026

জামানত হারালেন জাতীয় পার্টি মহাসচিবসহ ২৬ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গাইবান্ধার পাঁচটি আসনে ৪০ জন প্রার্থীর মধ্যে হেভিওয়েট প্রার্থী জাতীয় পাটির মহাসচিবসহ ২৬ জন প্রার্থী নির্বাচনে তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন, গাইবান্ধা-১ আসনের জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) পরামানন্দ দাস, স্বতন্ত্র প্রার্থী সালমা আকতার, আমজনতার দলের কাওছার আজম হাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন ও ইসলামী আন্দোলনের রমজান আলী। গাইবান্ধা সদর আসনে জামানত হারালেন বাসদের আহসানুল হাবীব সাইদ, সিপিবির মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলনের মো. আব্দুল মাজেদ, জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার,জনতার দলের সাহেদুজ্জামান । গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম খুশি, জাতীয় পার্টির ময়নুর রাব্বি চৌধুরী, স্বতন্ত্র আজিজার রহমান, সিপিবির আব্দুল্লাহিল আদিল, ইসলামী আন্দোলনের আওলাদ হোসেন, জনতার দলের মঞ্জুরুল হক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোসাদ্দিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের সুরুজ মিয়া। গাইবান্ধা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী কাজী মো. মশিউর রহমান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনোয়ারুল ইসলাম, স্বতন্ত্র পার্থী আব্দুর রউফ আকন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের তৌহিদুল ইসলাম। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, স্বতন্ত্র প্রাথী মেহেদী হাসান বিদ্যুৎ, বাসদের রাহেলা খাতুনসহ ২৬ জন প্রার্থী। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, কাস্টিং ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজায়াপ্ত করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়।

No comments:

Post a Comment