Thursday, 19 February 2026
প্রবাসীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে: সিলেটে এসে বললেন আরিফুল হক চৌধুরী
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধসহ তাদের সকল সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বল জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো নিজ এলাকা সিলেট এসে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।
দায়িত্ব গ্রহণের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, কারো প্রতি বৈরি মনোভাব নয়, সবাইক সঙ্গে নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
আরিফুল হক চৌধুরী, আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রীসভায় ঠাঁই দিয়েছেন। এটি সিলেটের জনগনের জন্য উপহার।
তিনি বলেন, আমাদের প্রতি মানুষের যে আশা, মানুষকে যে ওয়্দা আমরা দিয়ে তা যেনো আমরা পুরণ করতে পারি।
এখন থেকেই নিজ এলাকার উন্নয়নে কাজ শুরু করতে হবে জানিয়ে আরিফুল হক বলেন, আমার হাতে অনেক কাজ। কিন্তু সময় বেশি নেই। পাঁচ বছর সময় দেখতে দেখতেই চলে যাবে। তাই এখন থেকই আমাকে কাজ শুরু করতে হবে।
তিনি বলেন, আজ প্রথম রোজায় সিলেট এসেছি। আজ হযরত শাহজালাল (র.) ও শাহপরান রে.) এর মাজার জিয়ারত করে আজ পুরোটা দিন আমি আমার মায়ের সাথে কাটাবো। কাল আমার নির্বাচনী এলাকায় যাবো।
সিলেট আসার পর বিমানন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান।
প্রসঙ্গত. গত ১২ ফেব্রুয়ারির সির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment