‘তারেক রহমান মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন’ - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 13 February 2026

‘তারেক রহমান মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় সম্পর্কে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, এই জয় দেশের গণতন্ত্রের জয়, এটি বাংলাদেশের জয়। তিনি বিশ্বাস করেন, জনগণের যে আস্থা ও ভালোবাসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত করবেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহদী আমিন। বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। দুই–তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠন করতে যাচ্ছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন—এই ঘোষণা আগেই দেওয়া হয়েছে নির্বাচনে বিপুল বিজয়ের পর অনুভূতি প্রকাশ করে মাহদী আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’ তিনি আরও বলেন, বিএনপির সরকার একটি ‘জনকল্যাণমূলক সরকার’ হবে।

No comments:

Post a Comment