Saturday, 14 February 2026
মৌলভীবাজারের দুই উপজেলা থেকেই ৪ এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। এতে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে। সিলেট বিভাগের ১৯ আসন থেকেও ১৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।এরমধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজারের দুটি উপজেলা থেকেই চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উপজেলাগুলো হলো কুলাউড়া ও কমলগঞ্জ।ঢাকা–১৫ আসন থেকে এমপি নির্বিচিত হয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার বাড়ি কুলাউড়া উপজেলায়।শফিকুর রহমান মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন।অপরদিকে কেবল কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির শওকতুল ইসলাম শকু। তার বাড়িও কুলাউড়ায়। ১৪ হাজার ৯২৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন তিনি।তার প্রাপ্ত ভোট হলো ৬৮ হাজার ৩৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এম সায়েদ আলী। তিনি দাঁড়িপাল্লার প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট।সকুর জয়ের ফলে দীর্ঘ ত্রিশ বছর পর বিএনপি এ আসন পুনরুদ্ধার করেছে।এদিকে, কমলগঞ্জ উপজেলা থেকেও দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিভাগের দুই জেলার দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন তারা।বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও সিলেট-৪ আসন থেকে একই দলের আরিফুল হক চৌধুরী নির্বাচিত হন।তাদের দুজনেরই বাড়িন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার। এরমধ্যে মুজিব কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার খুশালপুর গ্রামের বাসিন্দা। আর আরিফুল হকের মূল বাড়ি একই উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন। যদিও তিনি বর্তমানে স্ব পরিবারে সিলেটে থাকেন।তারা দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।একই উপজেলার বাসিন্দা পৃথক দুটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। বিএনপির ত্যাগী এ দুজনই মন্ত্রীসভায় স্থান পেতে পারেন রাজনৈতিক সচেতন মহলের ধারণা।গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে কমলগঞ্জ উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। নির্বাচিত দুজন হলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মৌলভীবাজার-৪ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। এ ছাড়া এই আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া ৩৪ হাজার ১৪৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।অপরদিকে সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।শেয়ার করুন
196
Shares
facebook sharing buttonwhatsapp sharing buttonmessenger sharing buttonsms sharing buttonsharethis sharing button
IT Lab Solutions Ltd.Maha
close
পাঠকের মন্তব্য
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment