সিলেট-১ (সদর-নগর) আসনে ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমানের চেয়ে তিনি ৮২৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সিলেট-১ আসনে মোট ভোট কেন্দ্র ২১৫টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৫টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৯২ ভোট।
আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট ১ হাজার ৬৬৪।
সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment