কবিতা- দূষিত মানুষ
কবি - মোঃমনির সরদার
ধোঁয়ার শহর,
কালো আকাশ।
মুখে হাসি,
মনে সর্বনাশ।
কথা মিষ্টি,
চোখে ছল।
হাতে ফুল,
ভিতরে দহন জ্বল।
লোভের নেশা,
অন্তর পুড়ে।
মানবতা আজ
দাঁড়িয়ে দূরে।
ভাঙা বিশ্বাস,
মিথ্যার জাল।
সত্য আজ
বড়ই বেকাল।
ক্ষমতার খেলায়
নষ্ট মন।
ভালোবাসা হয়
প্রতিদিন ক্ষণ।
তবু কোথাও
আছে আলো।
শুদ্ধ হৃদয়
ডাকে ভালো।
দূষিত মানুষ
হোক না ক্ষয়—
সততার পথেই
ফিরুক জয়।
কবি - মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
- মোঃমনির সরদার
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment