প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে। এই তালিকা অনুযায়ী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটিতে থাকবে। সব মিলিয়ে ছুটি থাকবে ৩৫ দিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩৮.০০.০০০০.০০৭.০৮.০০২.২০২১-৮৪৬ নং স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো।
এতে আরো বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment