নিশ্চিত পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 10 February 2026

নিশ্চিত পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন

দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মাহদী আমিন বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। এসময় তিনি নির্বাচন কমিশনকে (ইসি) টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, দলীয় পরিচয় না দেখে যারাই অপরাধী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপির এই মুখপাত্র আরও বলেন, সব রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলে একটি সুন্দর নির্বাচন হওয়া সম্ভব। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নিতে বিএনপি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment