Thursday, 12 February 2026
প্রথমবার জাতীয় সংসদে যাচ্ছেন সিলেটের ১৪ নতুন মুখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ীদের মধ্যে ১৪জনই নতুনমুখ। প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ১৪টি সংসদীয় আসনে তাঁরা প্রতিনিধিত্ব করবেন। তাঁদের মধ্যে একজন করে আছেন অর্থনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক এবং মুফতিও।
তাঁরা হলেন-সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদীর (বিএনপি), সিলেট-২ আসনে তাহসীনা রুশদির লুনা (বিএনপি), সিলেট-৩ আসনে এমএ মালিক (বিএনপি), সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী (বিএনপি),সিলেট-৫ আসনে মুফতি আবুল হাসান (খেলাফত মজলিস) ও সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (বিএনপি)।
সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জমান কামরুল (বিএনপি), সুনামগঞ্জ-৩ আসনে মুহাম্মদ কয়ছর আহমদ (বিএনপি) ও সুনামগঞ্জ-৪ নূরুল ইসলাম নূরুল (বিএনপি)।
মৌলভীবাজার-১ আসেনে নাসির উদ্দিন আহমেদ মিঠু (বিএনপি), মৌলভীবাজার-২ আসনে মো. শওকতুল ইসলাম শকু (বিএনপি), মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)।
হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া (বিএনপি) ও হবিগঞ্জ-২ আসনে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান (বিএনপি)।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment