সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে চমক দেখিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ওই ব্যালটের কল্যাণে তিনি বিজয়ী হয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষে এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট, আর দাঁড়িপাল্লায় রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। মূল ভোটের ব্যবধান মাত্র ৭৬৫ হওয়ায় চূড়ান্ত বিজয়ী তখনো নিশ্চিত ছিল না।
এরপর পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করা হলে জয় পান রফিকুল ইসলাম খান। ওই আসনে বৈধ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ২১টি। এতে রফিকুল ইসলাম খান পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট। অন্যদিকে এগিয়ে থাকা বিএনপির এম আকবর আলী ৮২০ ভোট পেয়ে পিছিয়ে যান।
১৪৭টি কেন্দ্রের ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট গণনার পর দেখা গেছে, জামায়াতের রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। অন্যদিকে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment