Saturday, 14 February 2026
ভোট দেওয়ায় গৃহবধূকে তালাক, দায়িত্ব নিলেন তারেক রহমান
স্বামীর নিষেধ উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এ ঘোষণা দেয়।
জহুরার সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নিয়েছে বিএনপি। এছাড়া তার সংসার পুনঃস্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে। ‘আমরা বিএনপি পরিবারের’ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তিনি জানান, তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে আমরা এসেছি।
জহুরার হাতে নগদ অর্থ তুলে দিয়ে তিনি জানান, প্রতিমাসে তার কাছে অর্থ পৌঁছে দেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে জহুরার জন্য ঘর তৈরি করে দেওয়া হবে বলেও তিনি জানান।
নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড স্বেছাসেবক লীগের সভাপতি ও ধর্মপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেন। এ খবরে স্থানীয় লোকজন কাওসারকে মারধর করে আটকে রাখে। কাওসার ওই এলাকার ইউসূফ হাজারীর ছেলে।
কাওসারের মা শরীফা খাতুন জানান, তার ছেলে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতে হবে। কাওসার ঘরে ফিরতে চাইলে জহুরাকে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিয়ে ফিরতে হবে।
কাওসার ও জহুরা দম্পতির ঘরে আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮), ইসরাত জাহান ইসমাত (৪) নামে তিন সন্তান রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment