পবিত্র রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। গ্যাসের স্বল্প চাপের সমস্যা কাটাতেই এ উদ্যোগ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদুল ফিতরের সময় ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহের সুবিধা এবং সড়কপথে যাত্রী পরিবহনের চাপ সামলাতে এ নির্দেশ দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ থেকে আগের অবস্থায় অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment