আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 15 February 2026

আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা হয়েছে। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উল্লাস। রোববার বিকালে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আওয়ামী লীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে। পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মাজাহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন; কিন্তু পরে কাউকে সেখানে পাওয়া যায়নি।

No comments:

Post a Comment