 |
ছবিঃ জাহের আলভী ও ইকরা
|
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন তাঁদের ঘনিষ্ঠ এক আত্মীয়।
জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, সেই বিষয়ে কোনো তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন। তিনিও খবর পেয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় গণমাধ্যমে তিনি মুখ খুলেননি।
প্রকল্প ‘অসমাপ্ত’ থাকার ব্যাখ্যা দিলেন ফারুকী, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সুমনেরপ্রকল্প ‘অসমাপ্ত’ থাকার ব্যাখ্যা দিলেন ফারুকী, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সুমনের
২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। বর্তমানে তাঁদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যাসন্তান রয়েছে।
No comments:
Post a Comment