![]() |
| ফাইল ছবি |
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক তরুণীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে কতিপয় যুবকের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানায়, গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে কয়েকজন মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বুধবার ভুক্তভুগীর বাবা মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌছালে ৫ জন যুবক বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে খোঁজাখুজির পর তাকে না পেয়ে বাড়ি ফিরে যায় পরিবারের লোকজন।
এরপর আজ সকালে একটি সরিষা ক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দোষীদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পরে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

No comments:
Post a Comment