৫০ বছরেও যে মন্ত্রে ধরে রেখেছেন যৌবন, রহস্য ফাঁস করলেন চিত্রাঙ্গদা - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 14 February 2026

৫০ বছরেও যে মন্ত্রে ধরে রেখেছেন যৌবন, রহস্য ফাঁস করলেন চিত্রাঙ্গদা

উপায়টি ঘরোয়া হলেও আরামদায়ক নয় বলেই মনে করেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ফেশিয়াল বা ক্রিম আরামের ও ঝক্কিহীন। কিন্তু তাতে বিশ্বাস নেই তার। গত আড়াই বছর ধরে তিনি উপকার পাচ্ছেন ‘যন্ত্রণাদায়ক’ টোটকা মেনেই বলে জানিয়েছেন চিত্রাঙ্গদা সিং। এর আগে ২০০৩ সালে সিনেমা ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ দেখে চিত্রাঙ্গদা সিংয়ের রূপে মুগ্ধ হননি— এমন মানুষ খুব কমই আছেন। বর্তমানে অভিনেত্রীর বয়স ৫০। এই বয়সে কেতাদুরস্ত প্রসাধনী ও চিকিৎসার সাহায্য ছাড়া সুন্দর থাকা যায় না। কিন্তু চিত্রাঙ্গদা বললেন ভিন্নকথা— সাদামাটা উপায়েও সুন্দর থাকা যায়। তবে উপায়টি ঘরোয়া হলেও আরামদায়ক নয় বলেই জানান তিনি। অভিনেত্রী বলেন, কারণ ফেশিয়াল বা ক্রিম ঝক্কিহীন। কিন্তু সৌন্দর্য আসে যন্ত্রণা থেকেই। তাই কঠিন পথই বেছে নিয়েছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক, যেভাবে রূপচর্চা করেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং— অর্ধেক করলা, একটি বিট ও পাঁচটি আমলকী দিয়েই রূপচর্চা সেরে ফেলেন অভিনেত্রী। সকাল-সকাল উঠে এই তিনটি উপকরণ থেকে কোল্ড-প্রেস পদ্ধতিতে রস বার করে নেন। এটা ফল, সবজি বা বীজ থেকে তেল ও রস সংগ্রহের একটি প্রাচীন ও আধুনিক পদ্ধতি হাইড্রোলিক প্রেস। এ পদ্ধতিতেই রস বার করা দরকার বলে মনে করেন চিত্রাঙ্গদা। কারণ এর ফলে সবজির রসে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। এর সাহায্যেই দেহ থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। রূপ ও স্বাস্থ্যের জন্য এ রকম ডিটক্সেই ভরসা রয়েছে অভিনেত্রীর। প্রতিদিন সকালে খালি পেটে এই রস পান করেন তিনি। চিত্রাঙ্গদার রূপচর্চার চমক এখানেই। গত আড়াই বছর ধরে রূপচর্চা বলতে তিনি স্বাস্থ্যরক্ষাকেই বুঝেছেন। শরীরকে ভেতর থেকে পরিষ্কার রেখেই নাকি তিনি ফল পেয়েছেন। আর আপনিও অভিনেত্রীকে অনুসরণ করতে পারেন।

No comments:

Post a Comment