জাফলংয়ে বেপরোয়া ট্রাকের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 17 February 2026

জাফলংয়ে বেপরোয়া ট্রাকের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় নয়ন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার থেকে মোহাম্মদপুর সড়কের পচু মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন খাইরুলের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর মেডিকেলে নেওয়ার পথে পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মামার বাজার থেকে মোহাম্মদপুর সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়। পাশাপাশি বাজার এলাকায় চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দ্রুত অবৈধ পার্কিং বন্ধ, বাজার এলাকায় নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ ও কঠোর বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর আহ্বান—আর কোনো প্রাণহানি ঘটার আগেই কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হোক।

No comments:

Post a Comment