কবিতা- ধর্ষণ রোধ চাই
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
ধর্ষণ রোধে
জিরো টলারেন্স চাই,
নীরবতা ভাঙো
রুখে দাঁড়াও সবাই।
আইন হোক কঠোর
বিচার হোক দ্রুত,
ভয় নয় আর
নিরাপদ হোক পথ।
মেয়ের চোখে
স্বপ্ন থাকুক,
মায়ের মুখে
হাসি ফুটুক।
রাতের শহর
ভয়হীন হোক,
অপরাধীর জন্য
দয়া নয়।
ক্ষমা নয়
ছাড় নয়,
প্রতিটি ঘরে
সচেতনতা।
প্রতিটি মনে
প্রতিবাদ,
স্কুলে শেখাও
সম্মানের পাঠ।
ঘরে শেখাও
মানবতার কথা,
নারী মানে
সম্মান।
নারী মানে
সমান অধিকার,
ধর্ষণ মানেই
মানবতার লজ্জা।
রাষ্ট্র বলুক
জিরো টলারেন্স,
আইন বলুক
কঠিন শাস্তি।
সমাজ বলুক
আমরা এক,
অন্যায়ের বিরুদ্ধে
অটল শপথ।
আজই হোক
নতুন শুরু,
ধর্ষণ রোধে
জিরো টলারেন্স চাই।
....................
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
মুঠোফোন ০১৯৭৪৫১৩৮৭৫
গোসাইরহাট ,শরীয়তপুর।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন


No comments:
Post a Comment